ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জুম্মার নামাজে ইসরাইলি বাধা, ৩‘শ ফিলিস্তিনি আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 April, 2022, 6:06 PM

জুম্মার নামাজে ইসরাইলি বাধা, ৩‘শ ফিলিস্তিনি আটক

জুম্মার নামাজে ইসরাইলি বাধা, ৩‘শ ফিলিস্তিনি আটক

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর অভিযানে ১৫২ জন আহত হয়েছেন, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৩০০ ফিলিস্তিনি বলে জানা গেছে।

শুক্রবার সকালে ফিলিস্তিনিরা যখন সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে একত্রিত হচ্ছিল তখন ইসরাইলি বাহিনী এ অভিযান চালায়। খবর এপির।

ইসরায়েলি পুলিশ বাহিনী জানিয়েছে, তারা কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এ সময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরাইলি বাহিনী। ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের একের পর এক মারাত্মক হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইল অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে গ্রেফতার ও সামরিক অভিযান চালাচ্ছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে, মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করার কারণে হাজার হাজার ফিলিস্তিনি শুক্রবার বিকেলের নামাজের জন্য আল-আকসায় জড়ো হবেন বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status