ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
এসি কেনার আগে মাথায় রাখবেন যেসব বিষয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 April, 2022, 1:14 PM

এসি কেনার আগে মাথায় রাখবেন যেসব বিষয়

এসি কেনার আগে মাথায় রাখবেন যেসব বিষয়

শুরু হলো নতুন বছর। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল মানেই প্রচণ্ড গরম। জলবায়ু পরির্বতনের কারণে সেই গরম দিনকে দিন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বাঁচতে এখন অনেকেই শরণাপন্ন হচ্ছেন এসি কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রের ওপর।

তীব্র গরমে এসি এখন আর বিলাসের সামগ্রী নয়, বরং হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় একটি যন্ত্র। গরম আসলেই অনেকে বাসা বা অফিসের জন্য কিনে থাকেন এসি। তবে কেনার আগে দেখে নিন এসি। আর মাথায় রাখেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সে বিষয়েই আজকে আমরা আপনাদের জানাব।

কত টনের এসি

ঘরের মাপ অনুযায়ী স্থির করতে হবে কত টনের এসি প্রয়োজন। প্রয়োজনের কম টনের এসি লাগালে এক দিকে ঘর ঠান্ডা হতে বেশি সময় নেয়। অন্যদিকে চাপ পড়ে যন্ত্রটির ওপরে। প্রয়োজনের চেয়ে বেশি টনের এসি আবার অতিরিক্ত দ্রুত ঘর ঠান্ডা করে দেয়। অপচয় করে বিদ্যুৎ।

বিশেষজ্ঞদের মতে ১২০ বর্গফুট বা তার কম মাপের ঘরের জন্য এক টনের এসিই যথেষ্ট। কিন্তু ঘরের মাপ ১৮৫ বর্গফুটের কাছাকাছি আয়তনের হলে দেড় থেকে দুই টনের এসি কিনতে হবে।

বিদ্যুৎ খরচ কেমন

কোন এসির বিদ্যুৎ খরচ কেমন তা বোঝা যায় এসির গায়ে থাকা তারা থেকে। ব্যুরো অব এনার্জি এফিশিয়েন্সির পক্ষ থেকে এই তারাগুলো প্রদান করা হয়। একে বিইই রেটিংও বলা হয়। পাঁচটি তারাযুক্ত এসি সবচেয়ে বেশি বিদ্যুৎসাশ্রয়ী। সাধারণত যে এসিতে যত বেশি তারা থাকে তার দাম তত বেশি হয়। কিন্তু কেনার সময়ে বেশি খরচ করতে পারলে পৌনঃপুনিক ব্যয় কমে অনেকটাই।
 
ইনভার্টার এসি

ইনভার্টার এসি কমপ্রেসরের গতিবেগ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শীতলতার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিতে যেমন বিদ্যুৎ খরচ কমায় তেমনই এসির কর্মক্ষমতাও সাধারণ এসির তুলনায় বাড়িয়ে দেয়।

কয়েল ও ফিল্টার

কপার বা তামার কয়েলযুক্ত এসি একটু দামি হলেও এটি তুলনামূলকভাবে অনেক বেশি নির্ভরযোগ্য। পাশাপাশি এখন বিভিন্ন এসিতে হরেক রকমের ফিল্টার থাকে। এই ফিল্টারগুলো দুর্গন্ধ দূর করা ও বায়ুবাহিত রোগজীবাণু দূর করতে সহায়তা করে।

অন্যান্য সুবিধা

এখন সাধারণ এসির পাশাপাশি স্মার্ট এসিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর কোনোটিতে ওয়াইফাই থাকে, কোনোটি আবার গলার স্বর কিংবা মোবাইল ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যায়। তবে এসব অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেতে চাইলে পকেটেও কিছুটা বাড়তি চাপ পড়বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status