সম্মিলিতভাবে অ্যাপগুলোর ডাউনলোড সংখ্যা ৬ কোটির বেশি।
কিউআর কোড অ্যাপটি ডাউনলোড করা হয় ৫০ লাখের বেশি। অ্যাপটি থেকে ব্যবহারকারীদের ডিভাইসের আইএমইআই নম্বর পাঠানো হচ্ছিলো পানামার প্রতিষ্ঠান মেজারমেন্ট সিস্টেমের কাছে। এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, ‘গুগল প্লের সব অ্যাপকে আমাদের নীতিমালা মেনে চলতে হবে। ডেভেলপাররাও এ নীতিমালা মানতে বাধ্য। ’
ইউনিভার্সিটি অব ক্যালগেরি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক অ্যাপগুলো শনাক্ত করেন। তাঁরা জানান, অ্যাপগুলোতে থাকা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা এসডিকে-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য থার্ড পার্টির কাছে পাঠানো হচ্ছিল। এই এসডিকে সরালে অ্যাপগুলো পুনরায় গুগল প্লে স্টোরে জায়গা পেতে পারে। সূত্র : বিবিসি