ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কাতারে ধানসিঁড়ি বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাজী শামীম কাতার থেকে
প্রকাশ: Friday, 1 April, 2022, 6:14 PM

কাতারে ধানসিঁড়ি বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কাতারে ধানসিঁড়ি বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার। গত বৃহস্পতিবার রাতে রাজধানী দোহার নাজমায় আফগান রেষ্টুরেন্ট হল রুমে কাতারের সকল শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে বিশাল জনসভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি গৌরবময় ইতিহাস, এছাড়া কাতারের বিভক্ত বিএনপিকে ঐক্যে আসার আহ্বান জানান বক্তারা।

এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, সালেহ আহমেদ খোকন, এম এন নুরুজ্জামান, মোঃ কামাল উদ্দিন, শাহজান সাজু, মোকাররম আলী চৌধুরী, মনচুর উল্লাহ রাশেদসহ অনেকে। এছাড়া, সেলিম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক দিলিপ কুমার ছোটন। শেষে, বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্বত্যাগকারী সকল মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status