ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলে পদ হারালেন আ.লীগ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 12:33 PM

খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলে পদ হারালেন আ.লীগ নেতা

খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলে পদ হারালেন আ.লীগ নেতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘উন্নয়নের কারিগর’ বলায় যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাইকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আব্দুল হাইয়ের বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পর গতকাল (২৯ মার্চ) মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান তাকে দল থেকে অব্যাহতি দেন।


তবে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডের অব্যাহতি পত্রে সভাপতির স্বাক্ষর থাকলেও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ গণহত্যা দিবসে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই তার বক্তব্যের এক পর্যায়ে মুখ ফসকে বলেন- ‘দেশের উন্নয়নের কারিগর হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’।

এ সময় পাশ থেকে কেউ একজন তার ভুল ধরে দিলে আব্দুল হাই দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্য শুধরে নিয়ে বলেন- ‘দেশের উন্নয়নের কারিগর দেশরত্ন শেখ হাসিনা।’

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক তপন বিশ্বাস পবন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status