ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নাগরপুরে জনতার হাতে আটক দুই মাদক ব্যবসায়ী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 7:29 PM

নাগরপুরে জনতার হাতে আটক দুই মাদক ব্যবসায়ী

নাগরপুরে জনতার হাতে আটক দুই মাদক ব্যবসায়ী

টাঙ্গাইলের নাগরপুরে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা।শনিবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারের (তালতলা) সিএনজি ষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ী হল, চৌহালি উপজেলার সমাজসেবা অফিস সহকারি মো. সুজন খান(৩৫) সে দেলদুয়ার উপজেলার জাঙ্গলিয়া গ্রামের মো. সামছুল আলম খানের ছেলে ও নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের চাঁন মিয়া (কসাই) এর ছেলে মো. উজ্জল মিয়া (৩২)।

নাগরপুর উপজেলার তালতলা সিএনজি ষ্ট্যান্ডে হিরোইন বিক্রি সময় জনতা হাতেনাতে আটক করে। এসময় জনতা তাদেরকে আটক করে সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীর কাছে দিলে সে নাগরপুর থানা পুলিশের কাছে সোর্পদ করেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status