ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 1:51 PM

দুটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের

দুটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের

ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, শনিবার দুটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে দুই পাইলটকে বন্দি করা হয়েছে।

এ সময় যুদ্ধবিমান নামাতে গিয়ে মৃত্যু হয়েছে এক সহকারী পাইলটের। নেটমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। খবর ফ্রি প্রেস জার্নালের।

দুটি ঘটনাই শনিবারে ঘটেছে বলে দাবি ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি টুইটার হ্যান্ডল থেকে একটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামানোর ভিডিও শেয়ার করা হয়েছে।

এতে দাবি করা হয়েছে, ভিডিওটি উত্তর ইউক্রেনের চেরনিহিভের। সেই যুদ্ধবিমানের পাইলটকে বন্দি করা হয়েছে। পাশাপাশি মৃত সহকারী পাইলটের নামও জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের সেনাদের গুলিতে নিকোলেইভে আরও একটি রুশ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এটি পাইলটকেও বন্দি করেছে তারা।

প্রসঙ্গত রোববার ১১ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর অন্তত ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তা ছাড়া ২৬৯টি ট্যাংক, ৪০টি হেলিকপ্টার, ৫০টি এমএলআরএসসহ রাশিয়ার বহু অস্ত্র ও সরঞ্জাম তারা গুঁড়িয়ে দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status