ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কিয়েভ ও খেরসন শহরে ফের হামলা শুরু করেছে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 11:16 AM

কিয়েভ ও খেরসন শহরে ফের হামলা শুরু করেছে রাশিয়া

কিয়েভ ও খেরসন শহরে ফের হামলা শুরু করেছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এরইমধ্যে প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিয়েভ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই শহর দু’টিতে রুশ হামলা শুরুর দাবি করল ইউক্রেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের মতে, শত্রুরা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের কাছে একটি বলয়ের দিকে অগ্রসর হচ্ছে, ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন তার টেলিগ্রাম চ্যানেলে এ রিপোর্ট করেছে।

এর আগে খেরসন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিবিসির ইউক্রেনের রিপোর্টার জানিয়েছেন।

খেরসন আঞ্চলিক রাজ্য প্রশাসনও ফেসবুকে লিখেছে যে শহরটি রাশিয়ান সেনা দ্বারা বেষ্টিত তবে দখল করা হয়নি।

শহরের মেয়র ইগর কোলিখায়ে আরো বলেছেন, রুশ সেনাবাহিনী শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে। পরিস্থিতির আরো বিকাশ কীভাবে হবে তা বলা কঠিন। তবে খেরসন ইউক্রেনীয় ছিল এবং থাকবে।

মেয়র বলেন, আমি আপনাদের প্রত্যেককে শান্ত ও বিচক্ষণ থাকতে বলছি। কারফিউ চলাকালীন বাইরে যাবেন না। কারো সঙ্গে আক্রমণাত্মক আলোচনায় যাবেন না এবং শত্রুকে সংঘাতে উস্কে দেবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status