ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
চুপিচুপি বিয়ে করলেন সালমান খান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 11:15 AM

চুপিচুপি বিয়ে করলেন সালমান খান!

চুপিচুপি বিয়ে করলেন সালমান খান!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় বলিউড তারকা সালমান খানের বিয়ের ছবি। তবে কি সত্যিই বিয়ে করেছেন ভাইজান? এ নিয়ে সালমান ভক্তদের আগ্রহের কমতি নেই।

সোশ্যাল মিডিয়ায় সালমানের প্রেমিকা ও বিয়ে নিয়ে নেটিজেনদের কৌতূহলেরও শেষ নেই। অভিনেতা নিজেই কথায় কথায় জানিয়েছিলেন, বিয়ে করার আর বয়স নেই তার। কিন্তু কে কার কথা শোনে। মাঝে মাঝেই সালমানের বিয়ে নিয়ে ওঠে শোরগোল।

এবার সালমানের বিয়ের গুঞ্জনে নাম জুড়েছে সোনাক্ষী সিনহার। এ খবর শুনে রীতিমতো চমকে গেছে ফ্যানরা। এ মুহূর্তে সালমানের সঙ্গে দাবাং ট্যুরে গেছেন নায়িকা। বেশ কয়েকদিন ধরে সোনাক্ষীকে ঘিরে চলছিল নানা গুঞ্জন। কানে আসছিল তার বিয়ের খবর।

তবে সালমানকে বিয়ে করবেন সোনাক্ষী, সে কথা কেউ ভাবেননি। তবে সালমান ও সোনাক্ষীকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

সালমানের ভাইরাল হওয়া ঐ ছবিতে দেখা যাচ্ছে, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। একেবারে কনের সাজে হাতে মেহেদী পরে রয়েছেন সোনাক্ষী। এমনকি তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।

তবে সত্যি কথা হলো, এ ছবিটি পুরোটাই এডিট করা। সালমান ও সোনাক্ষীর ছবি এডিট করে এ ছবি তৈরি করেছেন কোনো এক ফ্যান। যা পছন্দ করেছেন অনেকেই এবং মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status