ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪ ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যার ঘটনায় আটক ২২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 February, 2022, 10:26 AM

৪ ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যার ঘটনায় আটক ২২

৪ ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যার ঘটনায় আটক ২২

বান্দরবানের রুমা উপজেলায় কুসংস্কার কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে হামলায় চার ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যা মামলায় ২২ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শনিবার সকালে পুলিশ বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে রুমা থানায় একটি হত্যা মামলা করেছে।

এদিকে সকাল ৯টায় রুমা থানা হেফাজতে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ওসি আবুল কাশেম।

তিনি জানান, চার ছেলেসহ পাড়াপ্রধানের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডের মামলায় ২২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে ঘটনাস্থল রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকটা ফাঁকা হয়ে পড়েছে পাড়ার রাস্তাঘাটগুলো। গ্যালেঙ্গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status