ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউক্রেনে উৎকণ্ঠায় হাজার দেড়েক বাংলাদেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 12:57 PM

ইউক্রেনে উৎকণ্ঠায় হাজার দেড়েক বাংলাদেশি

ইউক্রেনে উৎকণ্ঠায় হাজার দেড়েক বাংলাদেশি

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেছেন, ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ইউক্রেনে আনুমানিক এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি বাংলাকে সুলতানা লায়লা হোসেন বলেন, 'তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। পূর্ব ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, শিক্ষার্থী আছেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছেড়ে যাওয়া বাস্তব নানা অসুবিধা থাকলেও পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন। কেউ কেউ ছাড়ছেনও।

রাষ্ট্রদূত বিবিসি বাংলাকে আরো বলেছেন, ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

রাষ্ট্রদূত জানান, পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে তাদের সীমান্ত খুলে দিয়েছে।

সুলতানা লায়লা হোসেন বলেন, 'পোল্যান্ড সরকার এক ব্রিফিংয়ে আমাদের জানিয়েছে, ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকরা সে দেশ ছাড়তে চাইলে পোল্যান্ড ১৫ দিনের জন্য তাদের ট্রানজিটে থাকার অনুমতি দেবে। '

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status