ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলে রক্তিমের লাশ দেখেই জ্ঞান হারালেন মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 11:49 AM

ছেলে রক্তিমের লাশ দেখেই জ্ঞান হারালেন মা

ছেলে রক্তিমের লাশ দেখেই জ্ঞান হারালেন মা

কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় একসঙ্গে পাঁচ ভাইয়ের মৃত্যুর ১৪ দিন পর মারা গেলেন আহত আরেক ভাই রক্তিম সুশীলও।

মঙ্গলবার রাতে রক্তিমের লাশ হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নেয়া হয়। পরে পথে মালুমঘাট বাজারের পাশে অ্যাম্বুলেন্সেই ছেলেকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন মা মৃনালিণী সুশীল মানু। এ সময় সন্তানের লাশের কাছে গিয়েই জ্ঞান হারান তিনি।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে রক্তিমের লাশবাহী অ্যাম্বুলেন্সটি চকরিয়ার মালুমঘাটে পৌঁছায়। পরে সেখান থেকেই সৎকারের জন্য লাশটি শ্মশানে নেয়া হয়। পরে জ্ঞান হারানো মা মৃণালিনীকে ছোট ছেলে প্লাবনসহ চারজন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।

৮ ফেব্রুয়ারি চকরিয়া মালুমঘাট ফকিরশাহ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় রক্তিমের পাঁচ ভাই নিহত হন। আহত হন রক্তিম ও তার এক বোন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার আরেক বোন মুন্নী সুশীল।

দুর্ঘটনার পর রক্তিম শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু এ হাসপাতালে আইসিইউ সংকট থাকায় তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল হয়ে আবার চমেক হাসপাতালের আইসিইউতে তাকে নেয়া হয়। সেখানেই মঙ্গলবার তিনি মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status