ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাড়ি দিয়ে ধাওয়া করে ২ জনকে হত্যা, টিকটকার বুখারি গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 11:45 AM

গাড়ি দিয়ে ধাওয়া করে ২ জনকে হত্যা, টিকটকার বুখারি গ্রেফতার

গাড়ি দিয়ে ধাওয়া করে ২ জনকে হত্যা, টিকটকার বুখারি গ্রেফতার

দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় টিকটক তারকা মেহেক বুখারি ও তার মাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিসেস্টারশায়ারে মেহেক বুখারি (২২), তার মা আনসরিন বুখারি (৪৫), অন্য একজন মহিলা নাতাশা আখতারসহ আরও দু’জন চাচাতো ভাই মোহাম্মদ হাশিম ইজাজউদ্দিন এবং সাকিব হোসেনকে রাস্তায় গাড়ি দিয়ে ধাওয়া করলে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। সূত্র: দ্য ডন, নিউইয়র্ক পোস্ট

ডেইলি মেইলের খবর, এ ঘটনায় দুজন পুরুষকেও অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন রইস জামাল (২১) এবং রেকান কারওয়ান (২৮)। যদিও হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

অভিযুক্তরা সিলভার স্কোডা ফেবিয়া, ধূসর অডি টিটি এবং ব্লু সিট লিওন গাড়ি চালাচ্ছিলেন। তারা সবাই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তারা এইচএমপি পিটারবরো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন।

বুধবার লেস্টার ক্রাউন কোর্টে হাজির করা হয় মেহেক বুখারি, তার মা আনসরিন ও নাতাশাকে। তাদের বিচারক ‘ফৌজদারি আইনে আপনারা সবচেয়ে গুরুত্বর অভিযোগের মুখোমুখি হচ্ছেন’ এ কথা বললে ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান তারা।

ডনের প্রতিবেদন অনুযায়ী, মেহেক, আনসরিন এবং আখতারের বিচার চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে।

মেহেক বুখারি টিকটকে এবং ইনস্টাগ্রামে ‘মে বি ভ্লগস’ নামে বেশ পরিচিত। সেখানে তিনি তার সৌন্দর্য এবং ফ্যাশন সম্পর্কিত বিষয়ে পোস্ট করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status