ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তৃতীয় বিশ্বযুদ্ধের তারিখ জানালেন ভবিষ্যৎ থেকে আসা যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 8:50 PM

তৃতীয় বিশ্বযুদ্ধের তারিখ জানালেন ভবিষ্যৎ থেকে আসা যুবক

তৃতীয় বিশ্বযুদ্ধের তারিখ জানালেন ভবিষ্যৎ থেকে আসা যুবক

তাঁর দাবি, তিনি ভবিষ্যৎ থেকে আসছেন। না খুব দূরের ভবিষ্যৎ নয়, মিস্টার পিলিপ নামের এই যুবকের দাবি, তিনি জন্মেছেন ২০৪৩ সালে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ’মিরর’-এর প্রতিবেদনে প্রকাশ, মিস্টার ফিলিপস নামের ওই যুবকের দাবি, তিনি একজন টাইম ট্রাভেলার। ২০৪৩ সালে তাঁর জন্ম হওয়ার দরুণ, আমাদের কাছে যা ভবিষ্যৎ, তা তাঁর কাছে অতীত! ফলে তিনি এমন কিছু ঘটনার সন-তারিখ জানেন, যা আমাদের পক্ষে জানা সম্ভব নয়।

ফিলিপসের দাবি, ২০১৯ সালেই ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ! এবং তা ঘটবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংঘর্ষের মধ্যে দিয়ে। অবশ্য এ বিষয়ে তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি। কিন্তু তার পরেও তিনি বলে গিয়েছেন, অদূর ভবিষ্যতে পৃথিবীবাসীকে বিস্তর দুঃসময় পেরতে হবে।

ফিলিপস নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ২০২০ সালে এই যুদ্ধ শেষ হবে। এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বিপুল। কয়েক লক্ষ মানুষ এতে মারা যাবেন, এতে পারমাণবিক অস্ত্রও ব্যবহৃত হবে। কিন্তু কম সময়ের জন্য এই যুদ্ধ হওয়ায় শেষ পর্যন্ত সভ্যতা টিকে থাকবে।

ফিলিপসের দাবি, ট্রাম্প এই যুদ্ধে জয়ী হবেন এবং দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় থাকবেন। ট্রাম্পের পরে মার্কিন প্রেসিডেন্ট হতে চেষ্টা করবেন ওপরাহ্ উইনফ্রে। কিন্তু তিনি সফল হবেন না। বরং প্রেসিডেন্ট পদে দেখা যাবে মাইকেল ম্যাকিনটশ নামের এক ব্যক্তিকে। আর এই সময়েই মঙ্গল গ্রহে মানুষ পা রাখবে।

ফিলিপসের এই ভবিষ্যদ্বাণী নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও। অধিকাংশ মানুষ এই ভিডিও দেখে হেসেছেন, যা তা কমেন্ট করেছেন। কিন্তু মজার ব্যাপার, টাইম ট্রাভেল নিয়ে উৎসাহী, এমন মানুষেরা অনেকেই উৎসাহ দেখিয়েছেন ফিলিপসের বক্তব্যে।

ইউটিউবে ফিলিপসের ভিডিওকে নিয়ে হুল্লোড় শুরু হয়েছে। কিন্তু কল্পবিজ্ঞানবাদীরা বিষয়টির মধ্যে খানিক ’সম্ভাবনা’র আঁচ পেয়েছেন, এমন মন্তব্যও রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status