ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ত্রোপচার শেষে অনুশীলনে ফিরেছেন নয়্যার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 6:14 PM

অস্ত্রোপচার শেষে অনুশীলনে ফিরেছেন নয়্যার

অস্ত্রোপচার শেষে অনুশীলনে ফিরেছেন নয়্যার

হাঁটুর অস্ত্রোপচার শেষে সোমবার থেকে অনুশীলনে ফিরেছেন বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। জার্মান চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেতেক এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি আরবি লিপজিগের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে সর্বশেষ খেলেছিলেন নয়্যার। এর মাধ্যমে নয়্যার বুন্দেসলিগায় ক্লাবের সাবেক তারকা অলিভার কানের ৩১০তম জয় ও ড্রয়ের রেকর্ড স্পর্শ করেন।

৩৫ বছর বয়সী নয়্যারের অনুপস্থিতিতে বায়ার্ন লিগের নতুন দল বোচুমের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে সালজবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে। যদিও রোববার শেষ ম্যাচে টেবিলের তলানির দল গ্রেথার ফুয়ের্থের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে আবারো ফর্মে ফিরেছে বেভারিয়ান্সরা।

এব বিবৃতিতে বায়ার্ন বলেছে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ দেওয়ার জন্য পথে ফিরেছি। সোমবার ম্যানুয়েল নয়্যার তার প্রথম অনুশীলন সেশন সম্পূর্ণ করেছে।

তবে মাঠে কবে নাগাদ নয়্যার ফিরতে পারেন এ সম্পর্কে ক্লাব কিছু জানায়নি। যদিও জার্মান সংবাদমাধ্যম রিপোর্ট করেছে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাঠে ফিরবেন নয়্যার।

টানা ১০ম বুন্দেলিগা শিরোপা জয়ের পথে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে বায়ার্ন ৬ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status