ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়ের মাধ্যমে কোর্টে ফিরলেন জকোভিচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 6:15 PM

জয়ের মাধ্যমে কোর্টে ফিরলেন জকোভিচ

জয়ের মাধ্যমে কোর্টে ফিরলেন জকোভিচ

কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত ২০২২ সালে কোর্টে ফিরেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। সোমবার ইতালিয়ান টিনএজার লোরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমের জয় দিয়ে দুবাই ওপেন শুরু করেছেন এই সার্বিয়ান নম্বর ওয়ান।

পুরো ম্যাচেই ৩৪ বছর বয়সী জকোভিচ ছিলেন বেশ সপ্রতিভ। করোনা ভ্যাকসিন বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারার মানসিক যন্ত্রনা কাটিয়ে উঠে জয়ের মাধ্যমেই কোর্টে ফিরলেন জকো। ১১ দিন অস্ট্রেলিয়ায় থাকার পরও কোর্টে নামতে না পারা কষ্ট শুধুমাত্র জকোভিচই অনুধাবন করতে পেরেছেন। কাল অবশ্য ম্যাচে তার প্রভাব লক্ষ্য করা যায়নি। চলতি বছর এটাই তার প্রথম ম্যাচ। দুবাই এভিয়েশন ক্লাবের দাপুটে জয়ের মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন ১০ম অস্ট্রেলিয়ান শিরোপা জয়ের পথে তিনিই ফেবারিট ছিলেন। তার অনুপস্থিতিতে রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।

কাল দুবাইয়ের সমর্থকরা দারুণভাবে তাদের প্রিয় খেলোয়াড়কে সমর্থন যুগিয়েছেন। তবে ক্যারিয়ারের ষষ্ঠবারের মত দুবাই ওপেন শিরোপা জিতলেও তার সামনে নম্বর ওয়ান পজিশন হারানোর শঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ডানিল মেদভেদেভ যদি আকাপুলকো শিরোপা জিতে যান তবে রাশিয়ান এই তারকাই হবেন বিশ্বের নতুন নম্বর ওয়ান। কিন্তু এর মধ্যে জকোভিচ রেকর্ড ৩৬২ সপ্তাহ র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকার কৃতিত্বটা ভালই উপভোগ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status