ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
এবার শপথ নিলেন নায়ক ইমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 8:40 PM

এবার শপথ নিলেন নায়ক ইমন

এবার শপথ নিলেন নায়ক ইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক মামনুন ইমন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ২০২২-২৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার ইমনকে শপথবাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতির পাশে ২ নম্বর ফ্লোরের সামনে এই শপথ অনুষ্ঠান হয়।

শপথ নেওয়ার পর ইমন বলেন, নির্বাচনের জন্য অনেক কাজ বন্ধ রাখতে হয়েছিল। নির্বাচন শেষে সেই কাজগুলো করেছি। যার কারণে শপথ নিতে পারিনি। কাজগুলো শেষ করে শপথগ্রহণ করলাম। যারা এখনো শপথ নেননি তাদেরও অনুরোধ করব শপথ নেওয়ার জন্য।’

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status