ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইতালি থেকে পণ্যের চালানে এলো পিস্তল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 6:44 PM
সর্বশেষ আপডেট: Sunday, 20 February, 2022, 6:45 PM

ইতালি থেকে পণ্যের চালানে এলো পিস্তল

ইতালি থেকে পণ্যের চালানে এলো পিস্তল

পার্সেল হিসেবে ইতালি থেকে আসা একটি পেপার কার্টুনের ভেতর থেকে ২টি ৮ এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের ফরেন পোস্ট শাখা।

রোববার কাস্টমস কর্মকর্তারা গৃহস্থালি পণ্যের নামে আসা কার্টুন থেকে অস্ত্র দুটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। তিনি জানান, প্রাপক ও প্রেরককে আসামি করে বন্দর থানায় ফৌজদারি মামলা হবে। অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

কাস্টমস উপকমিশনার সালাহউদ্দিন রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খুলে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইতালি থেকে এই চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি। চালানটি চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ এইট ঠিকানার কামরুল হাসান নামের এক ব্যক্তির নামে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status