ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নওয়াব ফয়জুন্নেসাকে নারী জাগরনের অগ্রদূত স্বীকৃতি এখন ইতিহাসের কাঠগড়ায়!
এম এস দোহা
প্রকাশ: Sunday, 20 February, 2022, 5:57 PM
সর্বশেষ আপডেট: Sunday, 20 February, 2022, 6:05 PM

নওয়াব ফয়জুন্নেসাকে নারী জাগরনের অগ্রদূত স্বীকৃতি এখন ইতিহাসের কাঠগড়ায়!

নওয়াব ফয়জুন্নেসাকে নারী জাগরনের অগ্রদূত স্বীকৃতি এখন ইতিহাসের কাঠগড়ায়!

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী? নাকি বেগম রোকেয়া? নারী জাগরনের অগ্রদূত কে? বিষয়টি এখন ইতিহাসের কাঠগড়ায়।

উল্লেখ্য, বেগম রোকেয়ার জন্মের ৭ বছর পূর্বেই মহিয়সী জমিদার নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী নারী শিক্ষার কল্যাণে কুমিল্লায় একটি গালর্স স্কুল প্রতিষ্ঠা, রূপজালাল কাব্য গ্রন্থ প্রকাশ সহ অসংখ্য মানবিক কর্মকান্ডে অবদান রেখেছেন। তাই সঠিক ইতিহাস মূল্যায়ন এখন সময়ের দাবী। ইতিহাসবিদ ও মিডিয়া এই শিক্ষানুরাগী মহিয়সীকে মূল্যায়নের ক্ষেত্রে অবিচার করেছে। সঠিক ইতিহাসের জন্যই নারী জাগরণের অগ্রদূত হিসেবে নওয়াব ফয়জুন্নেসাকে স্বীকৃতি ও পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তূভূক্তি দাবী করেন বক্তরা।

প্রকাশনা সংস্থা মেলা, অমর একুশে বইমেলা স্টল নং- (২২৭-২২৮) থেকে প্রকাশিত হয়েছে ডক্টর এস এম ইলিয়াস রচিত ‘নারী শিক্ষার অগ্রদূত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী” শীর্ষক বই।

১৯ ফেব্রুয়ারী ২০২২ সন্ধায় সৈয়দ মাসুদুল হকের সভপতিত্বে রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী মেমোরিয়ালের প্রতিষ্ঠা সভাপতি ফজলে রহমান চৌধুরী আয়াজ এর সার্বিক ব্যবস্থাপনায় বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তেগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, লাকসাম পৌরসভার সাবেক মেয়র মেজর (অব:) হাবিবুর রহমান মজুমদার, প্রকাশক এম এস দোহা প্রমূখ।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বইটি রচনার জন্য নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী মেমোরিয়ালের সভাপতি ফজলে রহমান চৌধুরী আয়াজ প্রদত্ত একটি ক্রেস্ট লেখক ড. এস এম ইলিয়াসের হাতে তুলে দেন প্রধান অতিথি বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তেগীর হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status