ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে যাবজ্জীবন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 7:23 PM

১৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে যাবজ্জীবন

১৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে যাবজ্জীবন

ঘটনাটি ইন্দোনেশিয়ার। সেখানে ১১ থেকে ১৬ বছর বয়সী ১৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হেরি বীরাওয়ান নামের এক শিক্ষককে। একটি বোর্ডিং স্কুলের মালিক এই শিক্ষকের এমন ঘৃণিত কাণ্ড রায় এলো ঘটনার ৫ বছর পর।


জানা গেছে, ২০১৬ সাল থেকে একে একে ১৩ ছাত্রীকে ধর্ষণ করেন হেরি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তাদের আটজন। যাদের অনেকেই সন্তান জন্মও দিয়েছে। যদিও আদালতে অভিযুক্তের শাস্তি হিসেবে রাসায়নিক প্রক্রিয়ায় তার মৃত্যুদণ্ড দাবি করেন প্রসিকিউটররা। পাশাপাশি ভিকটিমদের জন্য কমপক্ষে ২১ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেন।

আদালত জানিয়েছে, কয়েক বছরের এই নির্যাতনের ঘটনা আলোর মুখ দেখে গত বছর মে মাসে। এ সময় ছাত্রীদের একজনের মা আবিষ্কার করেন তাদের কন্যা অন্তঃসত্ত্বা। পরে ঘটনা প্রমাণিত হওয়ায় ৩৬ বছর বয়সী শিক্ষক হেরিকে যাবজ্জীবন জেল দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status