ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাতনির বিয়ের জন্য রাখা টাকা আগুনে পুড়ে ছাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 7:15 PM

নাতনির বিয়ের জন্য রাখা টাকা আগুনে পুড়ে ছাই

নাতনির বিয়ের জন্য রাখা টাকা আগুনে পুড়ে ছাই

নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে চারটি বাড়ির ১৩টি ঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় অগ্নিকাণ্ডে নাতনির বিয়ের জন্য রাখা নগদ কয়েক লাখ টাকা ও ৫টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রমসিন্দা গ্রামের সাত্তার আলী খানসহ তার ৩ ছেলের বাড়িতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আকবর আলী জানান, রাত আনুমানিক ১২টার দিকে নিজ শয়ন কক্ষে টিনের চালে আগুন দেখতে পেয়ে দ্রুত উঠে দরজা খোলার চেষ্টা করেন তিনি। কিন্তু দরজা বাইর থেকে আটকানো ছিল। পরে দরজা ভেঙে বের হয়ে দেখি বাবা সাত্তার আালী খাঁন এবং ভাই নাজিম ও নাসিরের ঘরেও আগুন জ্বলছে।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অন্যদের ঘরের দরজা খুলে দেয়। প্রতিবেশীরা বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত সাত্তার আালী খান জানান, শুক্রবার আমার নাতনির বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে ঘরে নগদ ৪ লাখ টাকা ও বিয়ের আয়োজনের যাবতীয় উপকরণ কেনা ছিল। এসবসহ আগুনে বাড়ির টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ধ্বংস হয়ে গেছে।

ভুক্তভোগীদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

ঊনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আকরামুল হাসান তুষার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status