ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাণিজ্য-বিনিয়োগ নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 7:37 PM

বাণিজ্য-বিনিয়োগ নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

বাণিজ্য-বিনিয়োগ নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে অগ্রগতির লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি ক্যানবেরায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড্যান তেহানের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে।

এ সময় হাইকমিশনার সুফিউর রহমান ও অস্ট্রেলিয়ার মন্ত্রী ড্যান তেহান দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ চিহ্নিত করার বিষয়ে আলোচনা করেন।

ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) অধীনে গত বছরের ১৫ সেপ্টেম্বর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়।

অস্ট্রেলিয়া সম্প্রতি অবকাঠামো, তথ্য-প্রযুক্তি, খনিজ এবং অন্য সম্ভাব্য খাতে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সুযোগগুলো চিহ্নিত করতে একাধিক গবেষণা চালুর ঘোষণা দিয়েছে। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন তিন বছর ধরে এ ধরনের গবেষণার পক্ষে কথা বলে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status