ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার ঢাকার নুসরাতের সঙ্গে যশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 7:38 PM

এবার ঢাকার নুসরাতের সঙ্গে যশ

এবার ঢাকার নুসরাতের সঙ্গে যশ

ভারতের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে নিয়ে গেল দুই বছর ব্যাপক আলোচনা-সমালোচনায় হয়েছে সবখানে। ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে সংবাদের শিরোনামও হয়েছে বহুবার। সবশেষে জানা যায়, পর্দার সহকর্মী নায়িকা নুসরাত জাহানকেই বিয়ে করেছেন। আর তাদের ঘরেই এসেছে সন্তান। এবার আবারও নুসরাতের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন যশ। তবে সেটা কলকাতার নুসরাত জাহান নয়, বাংলাদেশের নুসরাত ফারিয়া।

আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই। সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। আর আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এর শুটিং। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

তারা জানায়, সিনেমাটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জানা গেছে, শুটিং শুরু হলেও আজ ফারিয়া এতে যুক্ত হচ্ছেন না। দু’একদিনের মধ্যেই তিনি কলকাতা গিয়ে এর কাজে অংশ নেবেন। আর আগামী ৩ মার্চ শেষ হবে এর শুটিং।

উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান‘ ও ‌‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও কলকাতার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status