সোনারগাঁয়ে হাট ইজারাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 8:21 PM
সোনারগাঁয়ে হাট ইজারাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে থানা পুলিশ খবর পেয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাটের দরপত্র জমা দেওয়ার দিন ছিল বুধবার। মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক হাটের দরপত্র নিয়ে দীর্ঘ দিন ধরে যুবলীগ নেতা রোমান বাদশা হাট পরিচালনা করে আসছিল।
ছাত্রলীগ নেতা সজল মিয়া তার লোকজন ওই হাটের দরপত্র জমা দিলে মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সজিব, যুবলীগ কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ ২০/২৫ জনের একদল যুবলীগ নেতাকর্মী এসে বাধা দেয়। রবিউল প্রধানসহ ১৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপজেলা পরিষদ থেকে বিতারিত করে দেয়। এবং উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়রসহ সভাপতি সেলিম মিয়া জানান, যুবলীগের সমর্থকরা দীর্ঘ দিন ধরে হাটটি পরিচালনা করে আসছিল। আমরা এ বছর দরপত্র জমা দিতে গেলে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।