ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 8:32 PM

ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে শরীয়তপুরে মানহানির মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক।

আজ বুধবার দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।

মামলা সূত্রে জানা যায়,  ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন।’ তার এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করেন সাইফ রুদাদ।

মামলার বাদী সাইফ রুদাদ বলেন, ‘কাদের মোল্লা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী। এ অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে। তার মতো ঘৃণ্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃত করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানি মামলা করেছি।’

‘জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে করা মানহানি মামলা আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন,’ সংবাদমাধ্যমকে বলেন বাদীর আইনজীবী আজিজুর রহমান রোকন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status