ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজ ঘরে কিশোরীর ঝুলন্ত লাশ, হাতে মিলল চিরকুট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 12:33 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 February, 2022, 1:25 PM

নিজ ঘরে কিশোরীর ঝুলন্ত লাশ, হাতে মিলল চিরকুট

নিজ ঘরে কিশোরীর ঝুলন্ত লাশ, হাতে মিলল চিরকুট

মাদারীপুরের ডাসার উপজেলায় চিরকুট লিখে প্রাপ্তি (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রাম গ্রামে নিজ ঘরে ওই কিশোরী আত্মহত্যা করে। পরে রাতে থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত প্রাপ্তি একই গ্রামের গানেন্দ্র ঢালীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রাপ্তি ঢালী তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত কিশোরীর হাত থেকে একটি চিরকুট উদ্ধার করে।

এ চিরকুটে লেখা রয়েছে, কিশোরী প্রাপ্তিকে তার শ্বশুরবাড়ির লোকজন কেউ তাকে ভালোবাসত না, শুধু পড়াশোনা করতে চাইত বলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে যন্ত্রণা দিত। তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিষয় নিয়েই তিনি আত্মহত্যা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status