ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে পুষ্পা স্টাইলে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 3:02 PM

টাঙ্গাইলে পুষ্পা স্টাইলে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ

টাঙ্গাইলে পুষ্পা স্টাইলে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ

ট্রাকে করে ভারতীয় দক্ষিনি সিনেমা ‘পুষ্পা’ স্টাইলে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ গজারি কাঠসহ ট্রাক জব্দ করেছে টাঙ্গাইল জেলা বন বিভাগ। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকা থেকে ১৮০ পিস গজারি কাঠ জব্দ করেছে বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে বাউইখোলা এলাকায় আটক করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বার ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status