ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এ বছর আমিরির ক্ষমার সুবিধা পাবেন ৩৫০ বন্দি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 1:04 PM

এ বছর আমিরির ক্ষমার সুবিধা পাবেন ৩৫০ বন্দি

এ বছর আমিরির ক্ষমার সুবিধা পাবেন ৩৫০ বন্দি

আমিরি ক্ষমা কমিটি এই বছরের সাধারণ ক্ষমার সুবিধাভোগীদের বাছাই চূড়ান্ত করেছে প্রায় ৩৫০ জন বন্দির। আল-কাবাস দৈনিক নিরাপত্তা খাতের সূত্রের বরাত দিয়ে এই রিপোর্ট করেছে। ইত্তেফাক

সূত্র জানিয়েছে, নাগরিক, বেদুন ও প্রবাসীসহ ১০০ বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। বাকি ২৫০ জনের মধ্যে রয়েছে যাদের সাজা ও জরিমানা বাতিল করা হবে।

সূত্র নিশ্চিত করেছে, সুবিধাভোগীদের তালিকা অ্যাটর্নি জেনারেলের অনুমোদনের জন্য পাবলিক প্রসিকিউশনে জমা দেওয়া হবে। এরপর পর্যালোচনা ও অনুমোদনের জন্য আমিরি দেওয়ানের কাছে জমা দেওয়া হবে। যাদের ক্ষমা করা হবে তাদের বিষয়ে ডিক্রি ২৫ ফেব্রুয়ারি জারি করা হবে।

সূত্র আরও জানায়, যেসব প্রবাসী বন্দি মুক্তি পাবে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য নির্বাসন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status