ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রেমের দাবিতে রাবি প্রেম বঞ্চিতসংঘে'র বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 11:59 AM

প্রেমের দাবিতে রাবি প্রেম বঞ্চিতসংঘে'র বিক্ষোভ

প্রেমের দাবিতে রাবি প্রেম বঞ্চিতসংঘে'র বিক্ষোভ

কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই' এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে 'প্রেমবঞ্চিত সংঘ'।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়।
সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, 'আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status