ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মসিউর রহমান রাঙ্গার স্ত্রী আর নেই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 February, 2022, 11:11 AM

মসিউর রহমান রাঙ্গার স্ত্রী আর নেই

মসিউর রহমান রাঙ্গার স্ত্রী আর নেই

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) মারা গেছেন।(ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ০২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,‘মরহুমা রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন, গণমানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন। মানবসেবায় রাকিবা নাসরিনের অবদান অক্ষয় হয়ে থাকবে। জাতীয় পার্টির পথচলায় রাকিবা নাসরিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

রাকিবা নাসরিনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status