ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
লম্পট দুলাভাইয়ের লালসার শিকার শ্যালকের স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:11 PM

লম্পট দুলাভাইয়ের লালসার শিকার শ্যালকের স্ত্রী

লম্পট দুলাভাইয়ের লালসার শিকার শ্যালকের স্ত্রী

বগুড়ার শেরপুরের আন্দিকুমড়া গ্রামে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানা পুলিশ দুলাভাই শাহীন আলমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বিগত দুই বছর আগে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোলায়মান আলীর সঙ্গে পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একই গ্রামের স্বামীর দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। এমনকি কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু লম্পট দুলাভাইয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ০৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবারই বগুড়ায় আদালতে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status