ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
হৃতিককে বিয়ে করতে চান গায়ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 7:09 PM

হৃতিককে বিয়ে করতে চান গায়ত্রী

হৃতিককে বিয়ে করতে চান গায়ত্রী

জননন্দিত বলিউড নায়ক হৃতিক রোশান। প্রায় দশ বছর আগে সুজান খানের সঙ্গে দাম্পত্য জীবনের সমাপ্তি হয়। বর্তমানে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সাবার সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও মুখ খুলেনি হৃতিক। কিন্তু তাদের দুজনকে প্রায়ই একসঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় ডিনার ও রাস্তায় হাতে হাত রেখে হাঁটতে দেখা যাচ্ছে।

এর মধ্যেই এন্ট্রি নিলেন আরও একজন। কোনো ডেটিংয়ের পরিবর্তে তিনি একেবারে সরাসরি হৃতিককে বিয়ে করতে চান। তিনি হলেন ২০১৮ মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস গায়ত্রী ভরদ্বাজ। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে গায়ত্রী হৃতিককে বিয়ে করার ইচ্ছার কথা জানান।

সাক্ষাৎকারে গায়ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি কাকে বিয়ে করতে চান অথবা ডেট করতে চান? উত্তরে গায়ত্রী বলেন, ‘যদি হৃতিক রাজি থাকে তাহলে তিনি হৃতিক রোশানকেই বিয়ে করতে চাইবেন।’ ডেট প্রসঙ্গে সাবেক এই মিস ইন্ডিয়া বলেন, ‘সিদ্ধান্ত চর্তুবেদীকে ডেট করতে চাই। তবে আমি জানি না সে সিঙ্গেল কিনা।’

হৃতিককে নিয়ে গায়ত্রী আরো বলেন, ‘ছোটবেলা থেকেই হৃতিক রোশান আমার ক্রাশ, আমার মনে হয় সে আবার নতুন করে সংসার করতে চায়, তাই আমি তাকে বিয়ে করতে চাই।’

গায়ত্রীকে সর্বশেষ জনপ্রিয় ওয়েব সিরিজে ‘ধিন্ডোরা’তে দেখা গেছে। খুব শিগগির বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status