ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
পেঁয়াজের ৯টি অজানা তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 2:17 PM

পেঁয়াজের ৯টি অজানা তথ্য

পেঁয়াজের ৯টি অজানা তথ্য

পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ উপাদান। নিত্য প্রয়োজনীয়। যা প্রতিদিনের তরকারিতে দরকার হয়। রসনা বিলাসে পেঁয়াজ ছাড়া যেন চলেই না। আর এ পেঁয়াজের উচ্চ মূল্যে নাকাল বাংলাদেশিরা। পেঁয়াজের উচ্চ মূল্যে যখন মানুষের মাথা গরম তখনই পেঁয়াজের ৯টি অজানা তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

পেঁয়াজ

পেঁয়াজ সবজি না মসলা? পেঁয়াজ মসলা হলেও এটিকে অনেকেই সবজি মনে করে থাকেন। মসলা জাতীয় এ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম এলিয়াম সেপা। এটি লিলি গোত্রের একটি উদ্ভিদ।

পেঁয়াজ কোথায় উৎপন্ন হয়? পৃথিবীর সব দেশেই কম বেশি পেঁয়াজ উৎপন্ন হয়। ভারত ও চীনে বিশ্বের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়। এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন বলেন, ‘যেসব দেশে বেশি বৃষ্টি হয় না, পাশাপাশি হালকা শীতও থাকে সেসব দেশগুলোতেই প্রধানত পেঁয়াজ উৎপন্ন হয়। সেজন্যই বাংলাদেশে শীতকালে পেঁয়াজ হয়। সে সময় দামও কম থাকে।’

বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের ধরণ : অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ তেমন বড় হয় না। আকারে বড় না হলেও বাংলাদেশের পেঁয়াজের বৈশিষ্ট্য হচ্ছে, এটি ঝাঁঝালো বেশি হয়। কারণ এতে এলিসিনের মাত্রাটা বেশি থাকে। যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। এর জন্য আমাদের রান্নাটাও অনেক বেশি মজা হয়।’

পেঁয়াজের খাদ্যগুণ : পেঁয়াজ নানা খাদ্যগুণে ভরপুর। পেঁয়াজের মূল উপাদান পানি, কার্বোহাইড্রেট ও ফাইবার। পেঁয়াজে জলীয় অংশের পরিমাণ প্রায় ৮৫ শতাংশ। এছাড়াও পেঁয়াজে ভিটামিন সি, বি এবং পটাশিয়াম থাকে। পুষ্টিবিদ চৌধুরী তাসনিম বলেন, ‘পেঁয়াজের খোসা ছাড়ালে যে গাঢ় বেগুনি রঙের একটি আস্তরণ পাওয়া যায় এতে বেশি পরিমাণে এ্যান্টি-অক্সিডেন্ট থাকে। জ্বালাপোড়া বা প্রদাহ নিবারণ করে এমন উপাদানও রয়েছে পেঁয়াজে। এটি হাড়েরও সুস্বাস্থ্য নিশ্চিত করে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status