ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ফের যাকে বিয়ে করলেন অভিনেত্রী সারিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 2:08 PM

ফের যাকে বিয়ে করলেন অভিনেত্রী সারিকা

ফের যাকে বিয়ে করলেন অভিনেত্রী সারিকা

টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন বিয়ে করেছেন সম্প্রতি। তার স্বামীর নাম বি আহমেদ রুহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

সারিকার বিশ্বস্ত সূত্র বলছে, গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। নিজের বিয়ের বিষয়টি আলোচনায় আনতে চাচ্ছেন না এ শোবিজ তারকা।


যে কারণে ঘটা করে সবাইকে জানিয়ে বিয়ের আয়োজন সারেননি। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজেও কোনো পোস্ট দেননি এ অভিনেত্রী।

এটি সারিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালের ১২ সাত ১২ আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী। সাত বছর প্রেমের পর মাহিমের গলায়  মালা পড়ান সারিকা।

বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসারে ভেঙে যায়।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status