ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
তালেবানের কাছে ৫০ আইএস সদস্যের আত্মসমর্পণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 5:14 PM

তালেবানের কাছে ৫০ আইএস সদস্যের আত্মসমর্পণ

তালেবানের কাছে ৫০ আইএস সদস্যের আত্মসমর্পণ

ইসলামিক স্টেট খোরাসান শাখার প্রায় ৫০ জন সদস্য তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। পূর্ব নানগরহার প্রদেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে আফগানিস্তানের খামা প্রেসের খবরে বলা হয়েছে, উপজাতি মুরুব্বিদের মধ্যস্থতায় এই আইএস-কে ‘র সদস্যরা আত্মসমর্পণ করেছেন।    

নানগরহার প্রদেশের গোয়েন্দা পরিচালক ডাক্তার বশির বলেন, তালেবানের শীর্ষ নেতা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তার ভিত্তিতে আইএস সদস্যরা আত্মসমর্পণ করেছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

খামা প্রেসের খবরে বলা হয়েছে, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এটা হলো ‘আট নম্বর গ্রুপ’ যারা তালেবানের কাছে অস্ত্র সমর্পণ করল। আত্মসমর্পণকারীরা এসএস-কে’তে যোগদান করার জন্য অনুশোচনা করেছেন এবং ভবিষ্যতে পুনরায় এই দলে যোগদান না করার প্রতিজ্ঞা করেছেন।

তালেবান নেতা ডা. বশির বলেন, আত্মসমর্পণকারীদের আত্মসমর্পণ শর্তসাপেক্ষযুক্ত এবং তারা এক এলাকা থেকে অন্য এলাকায় অনুমতি ছাড়া যেতে পারবেন না। এছাড়া তারা অস্ত্র, সামরিক গাড়ি এবং অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status