ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
ঐশ্বরিয়াকে ১০ কোটি রুপি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 7:22 PM

ঐশ্বরিয়াকে ১০ কোটি রুপি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট!

ঐশ্বরিয়াকে ১০ কোটি রুপি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট!

কোনো সন্দেহ নেই বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন একজন নন্দিত অভিনেত্রী। সাবেক এই বিশ্ব সুন্দরীর খ্যাতি বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কম নয়।  ব্যক্তিগত জীবনেও বারবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

এবার নতুন করে তাকে নিয়ে এক বিতর্ক সামনে এসেছে বলে ফিল্মি ভয়েস ডটকম রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালে তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারর্ফম করার জন্যই ১০ কোটি রুপি নিয়েছিলেন ঐশ্বরিয়া। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহীদ মাসুদ এই বিস্ফোরক দাবি করেছেন।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শোয়ে এ কথা বলেছেন মাসুদ। জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন যে পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া। সে জন্যই নাকি তাকে ১০ কোটি রুপি দেন জারদারি। জারদারি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

অবশ্য শাহীদ মাসুদ তার দাবির ব্যাপারে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।  ওই অনুষ্ঠানের কোনো ভিডিও কিংবা কোনো প্রত্যক্ষদর্শীও নেই। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত জারদারির এক ঘনিষ্ঠ সূত্র মাসুদকে এ তথ্য জানিয়েছিলেন।

এ ব্যাপারে ঐশ্বরিয়ার কখনো মুখ খোলেননি। তবে যখন পাকিস্তানের গণমাধ্যমে ওই খবর সামনে আসে, তখন নাকি সাবেক বিশ্ব সুন্দরী মনোঃক্ষুণ্ন হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status