ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
রূপচর্চার টাকা চেয়ে না পাওয়ায় প্রেমিককে অপহরণ করে নির্যাতন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 7:18 PM

রূপচর্চার টাকা চেয়ে না পাওয়ায় প্রেমিককে অপহরণ করে নির্যাতন

রূপচর্চার টাকা চেয়ে না পাওয়ায় প্রেমিককে অপহরণ করে নির্যাতন

প্রেমিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ৩৩ বছর বয়সী এক নারীর ছয় বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই নারীর নাম সারাহ ডেভিস।

যুক্তরাজ্যের ওই নারী তার প্রেমিক মার্ক কেনেডিকে অপহরণ করে তার ওপর গরম পানি ঢেলে দেন। এ ছাড়াও তার শরীরে সিগারেটের ছেঁকা দেন। শুধু তাই নয়, ওই নারী ক্ষতিপূরণ পেতে প্রেমিকের বিরুদ্ধে তার দুই বছর বয়সী মেয়েকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ আনেন।

সারাহ তার এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে কেনেডির কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তির আদায়ের চেষ্টা করেছিলেন। এমনকি মুক্তি দিতে কেনেডির মায়ের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন তারা।

এ ঘটনায় ম্যানচেস্টারের একটি আদালত ওই নারীকে ছয় বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন এবং কেনেডির বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন।

জান গেছে, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেনেডি ও সারার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি তিনি সৌন্দর্য বাড়াতে ঠোঁটে বোটক্স ট্রিটমেন্ট করিয়েছিলেন। আর এর খরচ কেনেডি থেকে চেয়েছিলেন সারা। কিন্তু কেনেডি তা না দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। প্রেমিকের কাছ থেকে টাকা আদায় করতেই এমন কাণ্ড করেন প্রেমিকা সারাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status