ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পারিবারিক দ্বন্দ্ব,ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 February, 2022, 8:04 PM

পারিবারিক দ্বন্দ্ব,ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পারিবারিক দ্বন্দ্ব,ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা ও পারিবারিক দ্বন্দ্বে বড়ভাই মো. রফিককে গলা চেপে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে। মো. রফিক (৫০) চুড়াইনের সোনাতলা এলাকার শুকুরের ছেলে৷

জানা গেছে, রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নিজ বাসা থেকে ধানের বস্তা নিতে আসলে পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর ও তার স্ত্রী রোকসানা গলায় চেপে ধরে রফিককে হত্যা করে৷ পরে, ঐ অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

রফিকের স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর ও তার বোন কোহিনুর বেগমের সাথে দীর্ঘদিন ধরে টাকা ও জায়গা নিয়ে বিরোধ চলছিল৷ এরই বিরোধের জের ধরে জাহাঙ্গীর তার বড়ভাই রফিককে হত্যা করেন গলা চেপে। নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক তানভীর আহমেদ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে পুলিশ৷


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status