ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের রহস্যজনক চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 8:00 PM

লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের রহস্যজনক চুরি

লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের রহস্যজনক চুরি

লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ল্যাবের ৩৩টি কম্পিউটারের হার্ডডিক্স, র‌্যাম ও প্রসেসর নিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে। আর প্রতিষ্ঠানের উপপরিচালক মো. জসীম উদ্দীন আহাম্মদ খান শনিবার (৫ ফেব্রুয়ারি) বাদি হয়ে সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামাদের আসামী করা হয়।

বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা তিনি। শোকজকৃত দুই কর্মচারি হলেন অফিস সহকারী কাম গার্ড দেলোয়ার হোসেন এবং হেলপার কাম গার্ড শাহজাহান। চুরির ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মূল গেট ও প্রতিটি কক্ষের কোন দরজা জানালা বা তালা ভাঙ্গা হয়নি। অথচ তিনতলার কম্পিউটার প্রশিক্ষাণার্থীদের ল্যাবের রুমের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে কম্পিউটারের ভেতরের হার্ডডিক্স, র‌্যাম ও প্রসেসর চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিষ্ঠানের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন আহাম্মদ খান বলেন, চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে দায়িত্বে অবহেলার জন্য অফিসের দুই কর্মচারিকে শোকজ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status