ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বেনকিউ ব্রান্ডের নতুন পোর্টেবল প্রজেক্টর বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 12:25 PM

বেনকিউ ব্রান্ডের নতুন পোর্টেবল প্রজেক্টর বাজারে

বেনকিউ ব্রান্ডের নতুন পোর্টেবল প্রজেক্টর বাজারে

ইদানিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ব্যবহার বেড়ে যাওয়ায় প্রোজেক্টর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। যেকোনো মিটিং বা সেমিনার এ প্রজেক্টর ছাড়া প্রেজেন্টেশন এর কথা ভাবাই যায় না। আর তাই BenQ ব্রান্ডের ছোটো সাইজের পোর্টেবল প্রোজেক্টর বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস বিডি লিঃ। এর মডেলটি হলো BenQ GV1. একটি কফি কাপের সাইজের এই প্রোজেক্টরটি সহজেই ব্যাবহার করা যায় বাসা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পিকনিক, ইয়োগা ক্লাস সহ যেকোনো জায়গায়।

প্রজেক্টরটির ওজন মাত্র ৭০৮ গ্রাম। এর মধ্যে থাকা অটোমেটিক কিস্টোন খুব সহজেই পিকচার ফ্রেম কে স্কোয়ার শেপ এ নিয়ে আসে। বিল্ট ইন ব্যাটারির কারনে এতে ৩ ঘণ্টা ব্যাকাপ থাকছে। এতে আরও থাকছে ৫ ওয়াট বিল্ট ইন স্পিকার, যার ফলে এটিকে ব্লুটুথ স্পিকার হিসাবেও অনায়াসে ব্যাবহার করতে পারবেন। এটি ১৬.৭ মিলিয়ন ডিসপ্লে কালার সাপোর্ট করে। এতে রয়েছে qualcom snapdragon 710 processor এবং 1G LPDD3 RAM.

প্রোজেক্টর টির ওপরের অংশে থাকছে দুটি ভলিউম কন্ট্রোল বাটন, পাওয়ার বাটন, এবং ফরওয়ার্ড-ব্যাক ওয়ার্ড বাটন, আর পোর্ট হিসাবে থাকছে ইউএসবি সি পোর্ট। আরও একটি চমৎকার ব্যাপার হল, কনো ফোন ব্যাবহার ছাড়াই, কার্ড রিডার বা পেন্ড্রাইভ ব্যবহার এর মাধ্যমে মুভি, ইমেজ বা যেকোনো কন্টেন্ট দেখতে পারবেন।

এতে প্রি ইন্সটল্ড থাকছে স্মার্ট টিভি অ্যাপ, যার ফলে মিউজিক, মুভি, নেটফ্লিক্স, গেমিং এবং ইউটিউব এর মতো যে কোন স্ট্রীমিং কন্টেন্ট উপভোগ করতে পারবেন। BenQ GV1 এ থাকছে 5th generation Wi-Fi connectivity. ফলে ইন্টারনেট কানেকশন ছাড়াও যেকোনো কন্টেন্ট দেখা যাবে। এটিকে সরাসরি মোবাইল ফোন, নোটবুক, ল্যাপটপ, ট্যাবলেট বা আই প্যাডে কানেক্ট করা যায়। এতে স্ক্রিন মিররিং এর সুযোগও রয়েছে, অর্থাৎ আপনি মোবাইল এর কন্টেন্ট ওয়্যারলেস এর মাধ্যমে দেখতে পারবেন।

বক্সে থাকছে একটি প্রজেক্টর, কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি কার্ড, পাওয়ার অ্যাডাপ্টার- (এর সাথে আছে প্লাগ সেট), রিমোট, পাউচ, টাইপ সি কেবল, এবং টাইপ সি টু এইচডি এম আই কনভার্টার।

২ বছরের বিক্রয়োত্তর সেবা সহ প্রজেক্টরটির মূল্য ৪২০০০ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status