ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যান্সারের ঝুঁকি এড়াতে সহায়ক কিছু খাবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 10:05 AM

ক্যান্সারের ঝুঁকি এড়াতে সহায়ক কিছু খাবার

ক্যান্সারের ঝুঁকি এড়াতে সহায়ক কিছু খাবার

গত দু বছরে করোনাভাইরাসের প্রকোপে ক্যান্সার  নিয়ে আলোচনা মূলত কমই হয়েছে। বলা যায়, কোভিডের কারণে কিছুটা হলেও প্রভাব পড়েছিল ক্যান্সার বিষয়ক সচেতনতায়। কোভিড যেমন এখনও পুরোপুরি ভাবে বিদায় নেয়নি তেমনই কিন্তু ক্যান্সার আক্রান্তের সংখ্যাও কমেনি। ফলে আমাদের ক্যান্সারের কথা ভুললে চলবে না। বরং প্রথম থেকেই নিজের শরীরের খেয়াল রাখুন। কোনও রকম সমস্যা বা অসুবিধা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সেই সঙ্গে জীবনযাত্রাও হোক নিয়ন্ত্রিত।

তবে যারা ক্যানসারে আক্রান্ত তাদের অনেকেরই খাবার নিয়ে একটু সমস্যা হয়। সব রকমের খাবার তারা খেতে পারেন না। ক্ষুদা মন্দা খুবই প্রকট হয়। এছাড়াও কেমোথেরাপির পরও কিন্তু অনেকে খেতে পারেন না। রেডিয়েশন, কেমোথেরাপি এসবের একটা পার্শ্বপ্রতিক্রিয়া তো থাকেই, আর তাই আগে থেকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য বেশি করে প্রোটিন খেতেই হবে। শরীর যাতে রোগের সঙ্গে পুরোপুরি লড়াই করতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে।

কোভিডের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চিকিৎসকেরা কিন্তু বার বার জোর দিয়েছেন প্রোটিনের উপর। সেই সঙ্গে পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়াও ক্যালোরি মেপে খাবার খাওয়ার চেষ্টা করুন। প্যাকেটজাত খাবার, বেশি ক্রিম ও রং দেওয়া খাবার এসব এড়িয়ে চলুন। ফ্রিজে রাখা কোনও খাবার যদি তিন দিনের বেশি হয়ে যায় তাহলে তা কিন্তু একদমই খাবেন না। এছাড়াও অনেকক্ষণ ধরে কেটে রাখা ফল, অতিরিক্ত মিষ্টি রয়েছে এমন কোনও খাবারও কিন্তু এড়িয়ে চলাই ভাল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status