ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 9:58 AM

উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন

উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন

‘আরব ফ্যাশন উইকে’ এই গাউন পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। উর্বশীই প্রথম ভারতীয়, যিনি সেখানে অংশ নিয়েছেন। তবে বিশেষ গাউনের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে।

নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। সম্প্রতি ইনস্টাগ্রামে হীরা খচিত সোনার গাউন পরা বেশ কিছু ছবি পোস্ট করেছেন উর্বশী। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের।

‘আরব ফ্যাশন উইক’-এ গাউনটি পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। উর্বশীই প্রথম ভারতীয়, যিনি সেখানে অংশ নিয়েছেন। এই আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গাউন।

উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন

উর্বশীর গায়ে ৪০ কোটি রুপির হীরা খচিত সোনার গাউন

উর্বশীর এই গাউন প্রাচ্যের মহারানি ক্লিওপেট্রার পোশাকের আদলে তৈরি। মাথা থেকে পা পর্যন্ত অলংকারে সেজে উঠেছিলেন অভিনেত্রী। তবে বিশেষ গাউনের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফার্ন ওয়ান আমাতোর ডিজাইন করা এই গাউনের মূল্য ৪০ কোটি রুপি। এখানেই শেষ নয়, বলা হচ্ছে এর আগে এত দামের গাউন পরে এমন ফ্যাশন উইকে র‍্যাম্পে কেউ হাঁটেননি।

ডিজাইনার ফার্ন ওয়ান আমাতো এই বিশেষ গাউনের নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’।

বিয়ন্সে জিযেল নোলস ও জেনিফার লোপেজের মতো বিখ্যাত তারকার পোশাক ডিজাইন করেছেন আমাতো। তবে আপাতত নেটমাধ্যমে নজর কেড়েছে তার ডিজাইন করা উর্বশীর এই গাউন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status