ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
ছাত্রীদের সাথে মেসেঞ্জারে শিক্ষকের অশালীন আহবান: বিচারের দাবীতে ছাত্রীদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 January, 2022, 7:26 PM

প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম

প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৩ নং দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিমের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে ছাত্রীদের সাথে কুরুচিপূর্ণ অশালীন কথা বার্তা বলার গুরতর অভিযোগ উঠোছে। এনিয়ে স্কুল ছাত্রীরা মানববন্ধন করেছে, মানববন্ধনে ছাত্রিরা প্লেকার্ড বহন করে, যেখানে লেখা ছিলো অসভ্য কুলাঙ্গার প্রধান শিক্ষকের বিচার চাই।

ছাত্রীদের সাথে মেসেঞ্জারে শিক্ষকের অশালীন আহবান: বিচারের দাবীতে ছাত্রীদের মানববন্ধন

ছাত্রীদের সাথে মেসেঞ্জারে শিক্ষকের অশালীন আহবান: বিচারের দাবীতে ছাত্রীদের মানববন্ধন


মানববন্ধনের পর ছাত্রীদের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ করেছে ছাত্রীদের অভিভাবকগণ। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে অভিভাবকরা।

বিভিন্ন সুত্র থেকে যানা যায়,এরপূর্বেও শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ এসেছে, প্রতিবারই প্রভাবশালী মহলের চাপে অপরাধ ধামাচাপা পড়ে গেছে।


স্কুলের খণ্ডকালীন শিক্ষক এমরান এবং স্কুলের হেডমাস্টার আবদুর রহীমের ফোনালাপ থেকে প্রতীয়মান হয়, আবদুর রহীম পূর্বেও অনেক মেয়েদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করেছেন।

ছাত্রীদের সাথে মেসেঞ্জারে শিক্ষকের অশালীন আহবান: বিচারের দাবীতে ছাত্রীদের মানববন্ধন

ছাত্রীদের সাথে মেসেঞ্জারে শিক্ষকের অশালীন আহবান: বিচারের দাবীতে ছাত্রীদের মানববন্ধন


গণকণ্ঠের হাতে আসা শিক্ষক আবদুর রহিমের ফোনালাপ থেকে স্পষ্ট হয়েছে যে এই অপরাধের সে তার সংশ্লিষ্টতা আছে। নানা জনের কাছে আবদুর রহীম ফোন করে ক্ষমা চাচ্ছেন, ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে ফেলার জন্যে কাকুতি মিনতি করছেন।

শিক্ষক আবদুর রহিম বিভিন্ন ছাত্রীদের সাথে যে কুরুচিপূর্ণ কনভারসেশন করেছে, তা মুদ্রন উপযোগী নয় বলে প্রকাশ করা গেলো না।

অভিযোগ  বিষয়ে প্রধান শিক্ষক আবদুর রহীম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগগুলো মিথ্যে, আমার আইডি হ্যাক করে ফাঁসানোর চেষ্টা চলছে।

বিষয়টি নিয়ে স্থানীয় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের অপসারণ দাবী করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status