ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর সৌন্দর্যের রহস্য জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 January, 2022, 6:08 PM

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর  সৌন্দর্যের রহস্য জানা গেল

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর সৌন্দর্যের রহস্য জানা গেল

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টির’ মতো ছবিতে অভিনয় করে তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি আল্লু অর্জুনের বিপরীতে জনপ্রিয় ছবি ‘পুষ্পা’-এ অভিনয় করে ফের চর্চার কেন্দ্রে। নিপুণ অভিনয় দক্ষতার পাশাপাশি রশ্মিকা পুষ্পা ছবির ‘সামি সামি’ গানে নাচের তালে যে শরীরী হিল্লোল তুলেছেন, তাতে মুগ্ধ হয়েছে আসমুদ্রহিমাচল। তাঁর দেহসৌষ্ঠবও নতুন করে মন কেড়েছেঅনুরাগীদের। রশ্মিকার ফিটনেসে অনুপ্রাণিত হয়েছেন তাঁর হাজারো মহিলা অনুরাগী।

রশ্মিকা মনে করেন রোগা থাকার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতর থেকে সুস্থ থাকা। সপ্তাহে চারদিন নিয়ম করে কিকবক্সিং, লাফদড়ি, নাচ, সাঁতার, যোগাসন করে থাকেন অভিনেত্রী।

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর  সৌন্দর্যের রহস্য জানা গেল

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর সৌন্দর্যের রহস্য জানা গেল

বিভিন্ন ধরনের কার্ডিয়ো করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলে মাঝেমাঝে ওজন তুলতেও দেখা যায়। সবল পেশী তৈরিতেও সমান ভাবে মনোযোগী এই দক্ষিণী নায়িকা।

পুষ্পার ‘শ্রীবালি’ তাঁর সকালের শরীরচর্চা শুরু করেন ওয়ার্ম আপ করে। দু’ থেকে তিন মিনিট এটা করার পর হিপ থ্রাস্ট, হাফ নিলিং ব্যান্ড রো, মেডিসিন বল স্ল্যামের মতো ব্যায়ামগুলি করেন। তবে প্রতিদিন একই পদ্ধতিতে শরীরচর্চা করার পরিবর্তে ঘুরিয়ে ফিরিয়ে করাতেই বেশি আগ্রহী তিনি।

কখনও কখনও ল্যান্ডমাইন ডেডলিফট, বেঞ্চ পুশ আপ, ইসোমেট্রিক পুশ আপ, ওয়েট প্লেট পুশ আপও করে থাকেন অভিনেত্রী। আট থেকে দশবার এই ব্যায়ামগুলি করার পাশাপাশি ডাম্বেলও তোলেন তিনি। ডাম্বেলের সঙ্গে স্ন্যাচ, পুশ প্রেস, আপরাইট রো, বেন্ট ওভার রো-ও করে থাকেন।

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর  সৌন্দর্যের রহস্য জানা গেল

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর সৌন্দর্যের রহস্য জানা গেল

রশ্মিকা তাঁর এই নির্মেদ চেহারা ধরে রাখতে শুধু যোগাসন বা নিয়ম করে ব্যায়ামই করেন না, পুষ্টিবিদের পরামর্শ মেনে খাওয়াদাওয়াও করে থাকেন।

দক্ষিণী এই অভিনেত্রী তাঁর সকাল শুরু করেন এক গ্লাস গরম জল দিয়ে। বেলা বাড়লে ফল, দু’টি সেদ্ধ ডিম এবং অ্যাপেল সাই়ডার ভিনিগার খান। আজকাল মাছ, মাংসের মতো আমিষ খাবারের চেয়ে নিরামিষেই বেশি মন দিয়েছেন।

দুপুরে বেশির ভাগ দিনই দক্ষিণ ভারতীয় খাবার খেতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। তবে শ্যুটিংয়ের জন্য অন্য কোথাও থাকলে সেই জায়গার বিশেষ কোনও খাবার চেখে দেখেন।

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর  সৌন্দর্যের রহস্য জানা গেল

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর সৌন্দর্যের রহস্য জানা গেল

অন্য সব কাজ ভুলে গেলেও বার বার জল খেতে কিন্তু কখনও ভোলেন না। আর রাতে হালকা সব্জির স্যুপ অথবা কোনও একটি পছন্দের ফল খেয়ে থাকেন।

শরীরচর্চা ও পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ত্বকের পরিচর্যা করতে ভোলেন না রশ্মিকা। নিয়মিত রূপচর্চার জন্য আলাদা করে সময় বার করে নেন।


শ্যুটিংয়ের পর অনেকটা সময় নিয়ে মেক আপ তোলেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক নিয়মে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করেন অভিনেত্রী। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগাতে ভোলেন না।

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর  সৌন্দর্যের রহস্য জানা গেল

‘সামি সামি’ গানে রশ্মিকার মুগ্ধকর সৌন্দর্যের রহস্য জানা গেল

বাজার চলতি প্রসাধনীর পরিবর্তে প্রাকৃতিক উপায়ে রূপচর্চা করতের বেশি উৎসাহী তিনি। তাই সময় পেলেই চুলের যত্নে মাঝেমাঝে তেলও লাগান নায়িকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status