ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনামুক্ত হয়ে দলে ফিরছেন আর্জেন্টাইন কোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 January, 2022, 2:31 PM

করোনামুক্ত হয়ে দলে ফিরছেন আর্জেন্টাইন কোচ

করোনামুক্ত হয়ে দলে ফিরছেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার চিলির বিপক্ষে মাঠে নামার আগে করোনার কারনে দলে ছিলেন না লিও স্কালোনি এবং সহকারী কোচ পাবলো আইমার। তবে তাদের শিষ্যরা মাঠে এর প্রভাব পরতে দেয়নি। স্বাগতিক চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় তারা।

মঙ্গলবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটির আগে অবশ্য দারুণ এক সুখবরই পেয়েছে আর্জেন্টিনা। করোনা থেকে সেরে উঠেছেন তাদের কোচ। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘করোনা থেকে সেরে উঠতেই দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন কোচ স্কালোনি।

এ ব্যাপারে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি টুইটে লিখেছেন, ‘প্রিয় গ্রিংগো, আপনি আবার সুস্থ হয়ে দলের প্রধান হিসেবে ফিরে এসেছেন। আপনাকে ফিরে পেয়ে ভালো লাগছে। ‘লা স্ক্যালোনেতা’ সব বাধা পেরিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, যা আর্জেন্টাইনদের রোমাঞ্চিত করে, প্রেমে পড়তে বাধ্য করে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status