ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিরাট কোহলি কেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নন, ব্যাখা করলেন সঞ্জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 January, 2022, 2:33 PM

বিরাট কোহলি কেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নন, ব্যাখা করলেন সঞ্জয়

বিরাট কোহলি কেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নন, ব্যাখা করলেন সঞ্জয়

ভারতের ক্রিকেটে তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে সফল বিরাট কোহলি। তবুও তাকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলতে রাজি নন সঞ্জয় মাঞ্জরেকার। বরং তার কাছে ভারতের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর কপিল দেব, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলীকেও রেখেছেন সঞ্জয়।

সেই তালিকায় সবার শেষে জায়গা হয়েছে কোহলির। সঞ্জয় অবশ্য ব্যাখ্যা করেছেন, তিনি কেন কোহলিকে সর্বকালের সেরার তালিকার শীর্ষে রাখেননি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেছেন, ‘আমার মতে, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

কারণ আমি একজন অধিনায়ককে শুধু দ্বিপাক্ষিক সিরিজ জয় দিয়ে বিচার করি না। আমার কাছে আইসিসি টুর্নামেন্ট জয়ও একটা বড় ব্যাপার। কারণ সেটাই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status