টাকার বিনিময়ে বাইরে ছিল আসল সোহাগ, কারাগারে অন্য সোহাগ
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি সোহাগ, কিন্তু কারাভোগ করছেন সোহাগ নামের আরেকজন। আর মূল আসামি সোহাগ ছিলেন বাইরে। তবে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার বিকেল সাড়ে ৩টায় এ বিষয়ে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে ।