|
চীন ও আমেরিকা কেন পাল্লা দিয়ে একটি ডুবন্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে
নতুন সময় ডেস্ক
|
|
চীন ও আমেরিকা কেন পাল্লা দিয়ে একটি ডুবন্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে চীন ও আমেরিকা কেন পাল্লা দিয়ে একটি ডুবন্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে ![]() চীন ও আমেরিকা কেন পাল্লা দিয়ে একটি ডুবন্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে চীন যে এই বিমানের দখল চায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও সাইবার গুপ্তচরবৃত্তির কল্যাণে বিমানটির ভেতরে কী আছে এবং এটি কীভাবে কাজ করে - এই বিষয়ে এরইমধ্যে তাদের কিছু জ্ঞান আছে বলে ধারণা, মন্তব্য ব্রাইস ব্যারসের, যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কাজ করা ট্রুম্যান প্রজেক্টের নিরাপত্তা বিষয়ক ফেলো এবং চীন বিষয়ক বিশ্লেষক। মি. ব্যারস বলেন, "আমার মনে হয় তারা বিস্তারিত বোঝার সুবিধার্থে বিমানটির অংশবিশেষ দেখতে চাইবে - যেন এটি কীভাবে তৈরি করা হয়েছে তা বুঝতে পারে এবং এর দুর্বলতা সম্পর্কে জানতে পারে।" উদ্ধারকার্য কীভাবে পরিচালিত হবে? মার্কিন নেভির একটি উদ্ধারকারী ও ডুবুরি দল বিমানটির মূল কাঠামোর সাথে ব্যাগ সংযুক্ত করবে। ধীরে ধীরে সেসব ব্যাগ ফুলানো হবে এবং বিমানের ধ্বংসাবশেষ এর সাহায্যে পানির উপরে ভেসে উঠবে। বিমানের মূল কাঠামোটি যদি মোটামুটি অখণ্ড না থাকে, তাহলে এই পদ্ধতিতে বিমান উদ্ধার করা কঠিন হয়। বিমানটিতে অন্তত দুইটি ক্ষেপণাস্ত্র ছিল বলে উল্লেখ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো হয় এটির দুই পাখার সাথে সংযুক্ত ছিল অথবা অভ্যন্তরীণ অস্ত্রাগারে রক্ষিত ছিল, যা উদ্ধার করা জটিল হয়ে বসতে পারে। দশ কোটি ডলারের (৭.৪ কোটি পাউন্ড) এফ৩৫-সি বিমানটি মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে উড্ডয়নের সময় দক্ষিণ চীন সাগরে ডুবে যায়। ![]() চীন ও আমেরিকা কেন পাল্লা দিয়ে একটি ডুবন্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে চীন ও যুক্তরাষ্ট্রের এই ইঁদুর দৌড়ে যে জিতবে তার ভাগেই লাভের গুড় পড়বে, এমন ঘটনা আগেও ঘটেছে। উনিশশো চুয়াত্তর সালে যখন স্নায়ুযুদ্ধ তুমুল উত্তেজনাকর অবস্থায়, তখন সিআইএ একটি দৈত্যাকার যান্ত্রিক হাত ব্যবহার করে হাওয়াই উপকূলে গভীর সমুদ্রের তলদেশ থেকে অতি গোপনে একটি রুশ সাবমেরিন তুলে নেয়। তার দু বছর আগে চীন গোপনে একটি ব্রিটিশ সাবমেরিনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে। এইচএমএস পসেইডন নামের এই সাবমেরিনটি নিমজ্জিত হয়েছিল চীনের পূর্ব উপকূলে। অনেকেই ধারণা করেন যে, যুক্তরাষ্ট্রের একটি গোপন 'স্টেলথ' হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একবার চীনের হস্তগত হয়েছিল। দু হাজার এগার সালে ওসামা বিন লাদেনের বাড়িতে অভিযান চলাকালে হেলিকপ্টারটি ভূপাতিত হয়। মি. ব্যারস বলছেন, "আমরা নিশ্চিত যে চীনের সেনাবাহিনী এটিতে থাকা যন্ত্রপাতি ও প্রযুক্তি দেখার একটা সুযোগ তখন পেয়েছিল"। সমুদ্রের সবচাইতে গভীর তলদেশ থেকে ধ্বংসাবশেষ তুলে আসার গিনেজ রেকর্ডধারী ঘটনাটি ছিল ২০১৯ সালে। ওই বছর মে মাসে ফিলিপাইন সাগরের প্রায় সাড়ে এগার হাজার ফুট বা ৫,৬৩৮ মিটার গভীর থেকে একটি পরিবহণ বিমানের ধ্বংসাবশেষ তুলে আনে মার্কিন নেভি। আরেকটি উপায় অবশ্য ছিল, বিমানটিকে বেইজিংয়ের হস্তগত হওয়া ঠেকাতে একেবারে ধ্বংস করে ফেলতে হত। "সবচেয়ে সহজ হত যদি এটাকে লক্ষ্য করে টর্পেডো ছোঁড়া যেত"! বলেছিলেন একজিন সেনা কর্মকর্তা। কিন্তু বোঝাই যাচ্ছে, সেই সহজ উপায়টিকেও কেউ গ্রহণ করেনি সেবার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
