ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যৌনতায় লজ্জা? কাটিয়ে উঠুন এই ৫ উপায়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 9:12 PM

যৌনতায় লজ্জা? কাটিয়ে উঠুন এই ৫ উপায়ে

যৌনতায় লজ্জা? কাটিয়ে উঠুন এই ৫ উপায়ে

যৌনতা (Physical Intimacy) বিষয়টি এখনও অনেক মানুষের কাছে ট্যাবু। তাঁরা যৌনজীবন নিয়ে খোলাখুলি কথা বলতে অস্বস্তিবোধ করেন। আর তার ফলে অনেক সময়ই যৌনতা নিয়ে সমস্যায় ভুগলেও, নিজেকে গোপন করে রাখেন। চিকিৎসকরা বলছেন, এধরনের আচরণ মোটেই ঠিক নয়। এর ফলে শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই চিকিৎসকদের মত, যৌনতা নিয়ে সমস্ত লজ্জা দূর করুন। উপায় কিন্তু খুব সহজ।

১) প্রথমেই আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন। নিজেকে গুটিয়ে না রেখে, মেলে ধরুন সবার কাছে। চিন্তাভাবনাগুলোকে কখনওই চেপে রাখবেন না। যৌনতা কোনও পাপ নয়। তাই এই ধরনের চিন্তাভাবনা মাথায় এলে প্রথমেই দূর করুন। প্রয়োজনে প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলুন।

২) বহু পুরুষই ভেবে থাকেন, তাঁরা হয়তো নারীকে যৌনসুখ দিতে পারবেন না। অর্থাৎ বহু পুরুষেরাই যৌনতায় পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন। মনোবিদরা বলছেন এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা মোটেই করা উচিত নয়। এর ফলে শরীরে স্ট্রেস বাড়তে পারে। মনে রাখতে হবে যৌনতার সঙ্গে ভালবাসা মিশলেই নারী হয়ে ওঠে সুখী। তাই গুরুত্ব দিন প্রেমেই।

৩) বহু নারীরা মনে করে যৌনতা খুবই বেদনাদায়ক একটি প্রক্রিয়া। আর সেকথা মাথায় আসতেই বহু নারীদের যৌনতার ইচ্ছে কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই দুশ্চিন্তা একেবারেই ঠিক নয়। যৌনতায় কমফোর্ট না থাকলে কখনওই যৌনতা সুখকর হবে না।

৪) বিশেষজ্ঞরা বলছেন, পর্ন থেকে যৌনতার পাঠ না নেওয়া শ্রেয়। কারণ, পর্ন মনের ভিতর সেক্স নিয়ে ভুল ছবি তৈরি করে। যা কিনা বাস্তবের থেকে অনেকটাই আলাদা। এর ফলে যৌনতার সময় সমস্যা তৈরি হতে পারে।

৫) চিকিৎসকরা বলছেন, যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলুন। মনের মধ্যে কোনওরকম যৌনতা নিয়ে প্রশ্ন এলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন। এ ব্যাপারে অল্প জানা ব্যক্তির সঙ্গে আলোচনা না করাই ভাল। এতে মনের ভিতর যৌনতা নিয়ে আরও বেশি দুশ্চিন্তার সঞ্চার হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status