ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হেরেও জিতে গেলেন নিপুণ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 10:28 PM

হেরেও জিতে গেলেন নিপুণ!

হেরেও জিতে গেলেন নিপুণ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এবার শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। দীর্ঘদিন ধরে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পীদের ছিল নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। গত দুই মেয়াদে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দেড় শতাধিক শিল্পীর ভোটাধিকার কেড়ে নিয়েছেন বলে শোনা যায়। জায়েদের এ কাজে নাকি সায় ছিল সভাপতি মিশা সওদাগরের।


তাই নির্বাচনের আগে এফডিসিতে আসা অনেক শিল্পীকে বলতে শোনা যায়, তারা এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন কাউকে চান। এরপর থেকে অনেকেই ধারণা করেছিলেন, এবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার জয়ী হবেন। সেই ধারণা আধা সত্যি হয়েছে। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন জিতলেও জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তিনি ভোট পেয়েছেন ১৬৩টি। বিজয়ী প্রার্থী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট।

হেরেও জিতে গেলেন নিপুণ!

হেরেও জিতে গেলেন নিপুণ!

তবে ভক্ত-সমর্থক থেকে শুরু করে চলচ্চিত্র পাড়ার সবার প্রশংসায় ভাসছেন নিপুণ। অনেকেই বলছেন, হেরেও জিতে গেছেন এই চিত্রনায়িকা। কারণ, তিনি এবারের শিল্পী সমিতির নির্বাচনটা পুরোপুরি জমিয়ে দিয়েছিলেন। ইলিয়াস কাঞ্চনসহ পুরো প্যানেলকে সাজাতে তার অগ্রণী ভূমিকা নজর কেড়েছে সবার। নিপুণের সাংগঠনিক দক্ষতা প্রশংসা পাচ্ছে শিল্পী সমাজে। আগামীতে তিনি যে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবারের নির্বাচন যেন সেই বার্তাই দিয়ে গেল।


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সেই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status